বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
কবিতা

প্রিয় স্বাধীনতা আমার

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ১১:০৬
Facebook WhatsApp
পৃথিবীর সবচেয়ে দামি একটা শব্দ স্বাধীনতা!
আমার স্বাধীনতা!
তাকে ছাড়া আমি অস্তিত্বহীন, সত্তাহীন
সেই স্বাধীনতা!
যাকে ছাড়া আমার কল্পনাগুলো একেবারে-ই ম্যাড়মেড়ে বর্ণহীন!
স্বাধীনতা! তোমাকে ছাড়া
আমি, আমরা, দেশমাতৃকা সব শৃঙ্খলিত!
তোমাকে ছাড়া
বিহঙ্গগুলোও সংশয়ে শংকিত। পিঞ্জরে আবদ্ধ! আমার স্বাধীনতা! তোমাকে ছাড়া আকুতিগুলোও নীরব!
বন্দীর শৃঙ্খলে কেঁদে মরে হাজারো ইচ্ছের ফুলঝুরি!
স্বাধীনতা! তোমাকে পাওয়ার জন্য
দিতে হয়েছে কত রক্তগঙ্গা,
তোমাকে পাওয়ার জন্য
কত তরুণ তরুণীর বাধঁ ভাঙা হাসি কে দিতে হয়েছে ফাঁসি।
জেল-জুলুম, বুলেট-বোমা, বেয়োনেট আরও কত মারণাস্ত্রের গর্জনে কেঁপে উঠেছে শান্ত বাংলার রাজপথ, মাঠ-ঘাট প্রান্তর।
স্বাধীনতা! তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য প্রাণখোলা সদাহাস্যজ্বল মেয়েটা করেছে আত্মহত্যা।
স্বাধীনতা! অনেক ত্যাগের পর তোমার মাথায় বিজয়ের এই তাজ।
আমার স্বাধীনতা! তুমি স্বকীয়তায় স্মরণীয় আর সমহিমায় উদ্ভাসিত আজ।
নাই-বা হলো বসনভূষণ কিংবা চাকচিক্য, স্বাধীন আছি এটা-ই চিরভাস্বর!
লাল সবুজের স্বাধীন পতাকা হাতে, অমর আর চিরঞ্জীব প্রিয় স্বাধীনতা।

Share this news as a Photo Card

27 March 2024

প্রিয় স্বাধীনতা আমার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...