1. sm.khakon@gmail.com : bkantho :
চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে দুপুর ১২টার পরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
11 April 2023

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD