বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
আন্তর্জাতিক, লিড নিউজ, শীর্ষ

ক্ষমতায় থাকতে ইরানে নতুন হামলা চালাবেন নেতানিয়াহু!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১০:৫৩
Facebook WhatsApp
গত সপ্তাহের নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে ইরানের ওপর নতুন সামরিক হামলাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন বলে রোববার সতর্ক করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লিখেছেন, ‘ইরানের সাথে সংঘাতের আরেকটি ধাপ শুরুর সম্ভাবনা জোরালো হচ্ছে,’তিনি আরো বলেন, ‘আমরা ইরানের সাথে বারবার সংঘাতের এক বৃত্তে এসে পৌঁছেছি, আর এটিই প্রমাণ করে নেতানিয়াহু কতটা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন।’

আজ সোমবার ( ২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের  পর ইসরাইল ও ওয়াশিংটন ইরানের ওপর আবারো হামলা চালাতে পারে—ইসরাইলি ও মার্কিন সংবাদমাধ্যমের এমন খবরের পটভূমিতেই গোলানের এই মন্তব্য সামনে এলো।

গোলান বলেন, ইরানের সাথে নতুন কোনো সংঘাত পরিচালনা করার জন্য নেতানিয়াহুর ‘নৈতিক বৈধতা তো নেই-ই, এমনকি প্রাথমিক সক্ষমতাও নেই।’

নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করে তিনি দ্রুত একটি বিকল্প সরকার গঠনের আহ্বান জানান।

গোলান উল্লেখ করেন, যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠন করা ‘খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে ইসরাইলের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষা জড়িত।’

গত মঙ্গলবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী দলগুলোর কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হলো।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, ১২০ আসনবিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, যার বিপরীতে ইহুদিবিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং ফিলিস্তিনি আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

এই ফলাফলের ফলে সব পক্ষই ইসরাইলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের কোটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে।

নির্বাচনে কোনো স্পষ্ট জয়ী না থাকায় বেশ কয়েকটি সম্ভাব্য দৃশ্যাবলী সামনে এসেছে; যার মধ্যে ফিলিস্তিনি আরব দলগুলোর সমর্থিত সরকার, একটি জাতীয় ঐক্যের সরকার কিংবা আবারও পুনর্নির্বাচনের সম্ভাবনা অন্যতম।

দুর্নীতির বিচার ও আইসিসির পরোয়ানার মুখে নেতানিয়াহু

৭৬ বছর বয়সী নেতানিয়াহু ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে চলমান দুর্নীতি মামলার মুখোমুখি হচ্ছেন, যেখানে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।

এছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও বহাল রয়েছে।

সূত্র : আনাদুলু অ্যাজেন্সি

Share this news as a Photo Card

02 November 2026

ক্ষমতায় থাকতে ইরানে নতুন হামলা চালাবেন নেতানিয়াহু!

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...