1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের মন্দরীএস ই এস ডি পি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  স্হানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিকেয়ার ও ইউনিকেয়ার যুব সোসাইটির উদ্যাগে এক মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সজীব খান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপার্সন ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক ডা: কামরুল হাসান কাজল। প্রধান অতিথি তার বক্তব্যে মাদক প্রাকৃতিক ও রাসায়নিক ভাবে মদ গাঁজা আফিম ইয়াবা ফেনসিডিল কোকেন ইত্যাদি তৈরি হয়।
এসব মাদক  সেবনের ফলে লিভার, ফুসফুস, হার্ট অ্যাটাক, রক্তচাপ বৃদ্ধি,  রোগ প্রতিরোধ ক্ষমতা কম,যৌন শক্তি,  সন্তান ধারণ ক্ষমতা কমে যাওয়া,মস্তিষ্কের ভারসাম্য ও সিজোফ্রেনিয়াসহ পারিবারিক ও সামাজিক অবস্থান তুলে ধরেন। প্রধান অতিথি ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও শাস্তির বিষয়ে তুলে ধরেন।
অনুষ্টানটি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন  বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেশ চন্দ্র সরকার, মো: হাদিস মিয়া, ও আলাউদ্দিন প্রমুখ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
13 November 2026

বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD