1. sm.khakon@gmail.com : bkantho :
যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

স্থানীয় সময় শুক্রবার এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে দেশজুড়ে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি ও এফএএর নির্দেশনা

যোগাযোগব্যবস্থার এই বিপর্যয়ের পর সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, এফএএর নির্দেশ অনুযায়ী আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না।

এর আগে শিকাগোতে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল এফএএ। বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি তখন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় তারা।

পরিবহনমন্ত্রীর বক্তব্য

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, দেশটির সব বিমানবন্দরের জন্য দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে এফএএ। এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগের সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি খতিয়ে দেখছেন। পরিস্থিতির বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।

৯/১১-এর পর দ্বিতীয়বারের মতো এমন ঘটনা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রেখেছিল।

অবকাঠামোগত সংকট ও নতুন অর্থ বরাদ্দের দাবি

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো যন্ত্রপাতি, যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এ খাত চাপে রয়েছে। পুরোনো অবকাঠামো বদলে আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ।

গত বছর এ কাজের জন্য কংগ্রেস ১ হাজার ২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩ হাজার ১০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
14 November 2026

যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD