1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উত্তম কুমার পাল হিমেল,(নবীগঞ্জ)হবিগঞ্জ
  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ইমদাদুর রহমান মুকুল, এমদাদুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, নির্মলেন্দু দাশ রানা, নোমান হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, আনসার বিডিপি কর্মকর্তা ফাতেমা আক্তার, বাস শ্রমিক সমিতির সভাপতি সামাদুল হক চৌধুরী, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মালিক দাশ,মহিলা ইউপি সদস্য শামসুন্নাহার বেগম প্রমূখ।

এছাড়াও আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চুরি,ডাকাতি রোধ,মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তুলতে কঠোর পদক্ষেপসহ নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে অবৈধভাবে পন্যবাহী ট্রাক আটক করে যানজট সৃষ্টি করে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 May 2023

নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD