বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক, লিড নিউজ, শীর্ষ

সৌদি আরবে ৪ দিনের ফ্রি ভিসা চালু

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ৯:২২
Facebook WhatsApp

সৌদি আরবে গতকাল সোমবার চার দিনের ফ্রি ভিসা চালু হয়েছে। ফলে ট্রানজিট যাত্রীরা ওমরাহ করা, মসজিদে নববি জিয়ারতসহ ৯৬ ঘণ্টার জন্য যেকোনো কাজে সৌদি আরবে অবস্থান করতে পারবে। এই ভিসা তিন মাসের জন্য বৈধ থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

যাত্রীরা সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ইলেকট্রনিক প্লাটফর্মের মাধ্যমে এই ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবে। আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিন্ন জাতীয় ভিসা প্লার্টফমে চলে যাবে। সাথে সাথেই একটি ডিজিটাল ভিসা ইস্যু হবে এবং আবেদনকারীর ই-মেইলে চলে যাবে। এই প্রক্রিয়ার জন্য কোনো ফি দিতে হবে না।

সৌদি আরব তাদের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে পর্যটনকে বিকশিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে। দেশটি পর্যটনকে দেশের অন্যতম অর্থনৈতিক উৎসে পরিণত করতে চাচ্ছে। তাছাড়া এর মাধ্যমে বৈশ্বিক পর্যটকদের মধ্যে সৌদি আরবের অবস্থান জোরদার হবে বলেও ধারণা করা হচ্ছে।

চলতি ২০২৩ সালে পর্যটন খাত থেকে দেশটি ২২০ বিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগ আশা করা হচ্ছে। আর ২০৩০ সাল নাগাদ তা ৫০০ বিলিয়ন সৌদি রিয়াল হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, সৌদি পর্যটন খাত থেকে বার্ষিক রাজস্ব পাওয়া যায় ২১১ বিলিয়ন সৌদি রিয়ালের বেশি।

ওয়ার্ল্ড টুরিজম অর্গ্যানাইজেশনের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটক আগমনের দিক থেকে ২০২২ সালে সৌদি আরব ছিল জি২০ ভুক্ত দেশগুলোর শীর্ষে।

সূত্র : আরব নিউজ ও সিয়াসত

Share this news as a Photo Card

31 January 2023

সৌদি আরবে ৪ দিনের ফ্রি ভিসা চালু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...