1. sm.khakon@gmail.com : bkantho :
সিলেট বিমানবন্দরে আটকে দেয়া হলো চিত্রনায়িকা নিপুণকে - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সিলেট বিমানবন্দরে আটকে দেয়া হলো চিত্রনায়িকা নিপুণকে

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
সিলেট বিমানবন্দরে আটকে দেয়া হলো চিত্রনায়িকা নিপুণকে

লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তার পাসপোর্ট অফলোড করে দেয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 January 2025

সিলেট বিমানবন্দরে আটকে দেয়া হলো চিত্রনায়িকা নিপুণকে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD