1. sm.khakon@gmail.com : bkantho :
সংসার নিয়ে টানাপোড়েনের খবর : অবশেষে মুখ খুললেন ফারুকী - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংসার নিয়ে টানাপোড়েনের খবর : অবশেষে মুখ খুললেন ফারুকী

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজের ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চার দিন পর অবশেষে ফিরে পেয়েছেন সেটি। এরপরই ওই ভেরিফায়েড আইডিতে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দেয়া ওই পোস্টে ফারুকী লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে গত চার দিন আমার শ‍্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

সম্প্রতি ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার জীবন নিয়ে যে নানারকম নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে, সেগুলোকেও তিনি ওই পোস্টে গুজব আখ্যা দিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 October 2026

সংসার নিয়ে টানাপোড়েনের খবর : অবশেষে মুখ খুললেন ফারুকী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD