1. sm.khakon@gmail.com : bkantho :
কাল ঈদ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কাল ঈদ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
কাল ঈদ

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার যে ঈদ হচ্ছে, তা বুধবার চাঁদ দেখা না যাওয়ার সময়ই নির্ধারিত হয়ে গিয়েছিল। সবাইকে ঈদ মোবারক।

ঈদ আরবি শব্দ। যার অর্থ ফিরে আসা। এমন দিনকে ঈদ বলা হয় যে দিন মানুষ একত্র হয় ও দিনটি বারবার ফিরে আসে। এ শব্দ দ্বারা এ দিবসের নাম রাখার তাৎপর্য হলো আল্লাহ তায়ালা এ দিবসে তার বান্দাদেরকে নিয়ামত ও অনুগ্রহে বারবার ধন্য করেন ও বারবার তার ইহসানের দৃষ্টি দান করেন। হিজরি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। প্রিয়নবী হজরত মুহাম্মদ সা: বলেছেন, চাঁদ দেখে রোজা পালন করবে এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করবে।

এক মাস সিয়াম সাধনা শেষে আপনজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ অন্যান্য বড় শহর থেকে গ্রামে ফিরেছেন লাখ লাখ মানুষ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 April 2024

কাল ঈদ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD