1. sm.khakon@gmail.com : bkantho :
৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি! - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি!

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক মৎস্যজীবি নিহত
ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) অধিদফতরের নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানানো হয়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ৫৭ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় মোংলায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

এদিকে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের সতর্ক বার্তায় বলা হয়, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
29 March 2024

৪ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি!

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD