1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. fabian42@yahoo.com : Fabian :
  4. admin@wordpress.com : root :
চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন

বাংলাকণ্ঠ ডেস্ক
  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে
চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন

রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শনিবার সকাল ৯টার দিকে টাওয়ারের নিচ তলায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দু’টি দোকানে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর আমাদের লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD