1. sm.khakon@gmail.com : bkantho :
লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর আয়োজনে নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৪ টায় বুল্লাবাজার বাজারে অনুষ্ঠিত পরিচিতি সভা ও ইফতার মাহফিল বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এডভোকেট খোকন চন্দ্র গোপ।

আলোচনায় অংশ নেন করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক,লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, বুল্লা ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম,লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম,আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক আতাউর রহমান ইমরান,লাখাই সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, বুল্লাবাজার ব্যকস এর সহসভাপতি মহসিন সাদেক,উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক শাওন আহমেদ সেন্টু ,ব্যবসায়ী শফিকুল ইসলাম সাবাল,জাহাঙ্গীর আলম,ফারুক আহমেদ প্রমুখ। আলোচনা শেষে বুল্লাবাজার ব্যকস এর পক্ষ থেকে প্রধান অতিথি এডভোকেট মুশফিউল আলম আজাদ সহ অতিথি বৃন্দকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জাভেদ আহমেদ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
18 April 2023

লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD