1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে বৃটিশ নাগরিককে হত্যার উদ্দেশ্যে হামলা ॥ থানায় অভিযোগ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে বৃটিশ নাগরিককে হত্যার উদ্দেশ্যে হামলা ॥ থানায় অভিযোগ

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
নবীগঞ্জের সালামতপুরে দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাজী জিয়া উদ্দিন (৪৫) নামে এক বৃটিশ নাগরিককে হত্যার উদ্দেশ্যে ওই গ্রামের কাজী মহি উদ্দিন চৌধুরী ও তার লোকজন কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার কাজী জিয়া উদ্দিন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে কাজী মহি উদ্দিন চৌধুরী ও তার লোকজন বৃটিশ নাগরিক কাজী জিয়া উদ্দিনকে ঘেরাও করে এবং তাকে হত্যার জন্য কাজী মহি উদ্দিন চৌধুরী তার লোকজনকে নির্দেশ দেন। মহিউদ্দিনের নির্দেশে তার লোকজন কাজী জিয়া উদ্দিনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

এসময় জিয়া উদ্দিনের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আহত জিয়া উদ্দিন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আহত জিয়া উদ্দিন বলেন, মহি উদ্দিন ও তার লোকজনের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভূগতেছি তাই আইনের আশ্রয় নিয়েছি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
18 April 2023

নবীগঞ্জে বৃটিশ নাগরিককে হত্যার উদ্দেশ্যে হামলা ॥ থানায় অভিযোগ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD