1. sm.khakon@gmail.com : bkantho :
আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ল - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ল

ডেস্ক নিউজ
  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ল

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ছুটির এই অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার।

সেক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিনে দাঁড়াল।

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি আরো একদিন বাড়বে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 April 2023

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD