1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জে  যমুনার চর থেকে শিশুর জবাইকৃত লাশ উদ্ধার আটক ৫ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে  যমুনার চর থেকে শিশুর জবাইকৃত লাশ উদ্ধার আটক ৫

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বেতন বোনাস না পাওযায়  শিক্ষক-কর্মচারি ঈদ উদযাপনে বঞ্চিত
সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়ায় যমুনার চর থেকে এক শিশুর জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানজিদ সরকার (৯) গাজীপুরের কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে দ্বন্ধের জের ধরে মালিকের ছেলেকে হত্যা করে পুতে রাখা হয়। এ ঘটনায় টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে ঘাতক সোহাগ হোসেন (২০), স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া, মিননগরের খালা জুলেখা খাতুনকে আটক করেছে পুলিশ।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেয়া নিয়ে বাড়ির মালিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ।
এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গলায় কাটা ছিল।
এরপর পুলিশ সোহাগের আরো ৪ স্বজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ বিষয়টি আরও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন থানার ওসি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
12 March 2023

সিরাজগঞ্জে  যমুনার চর থেকে শিশুর জবাইকৃত লাশ উদ্ধার আটক ৫

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD