বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
জেলা, রাজনীতি

দক্ষিণ সুরমায় ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৭
Facebook WhatsApp
ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব মোগলাবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি শফিউল আলম তুহিনের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সাইম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় পূর্বনির্ধারিত বিষয়ের ওপর লিখিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে শাখার নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল উসামা।
এ সময় প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও আগ্রহে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা শাখাকে একটি আধুনিক, আদর্শ ও সুসংগঠিত শাখা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

31 October 2026

দক্ষিণ সুরমায় ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...