1. sm.khakon@gmail.com : bkantho :
৯১ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

৯১ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
৯১ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন
৯১ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন। ছবিঃ সংগৃহীত

সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯১ বারের মতো পেছাল।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল বুধবার (২৪ আগস্ট)। তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ১৯ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেন আদালত।

সেদিনও তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এর পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
24 August 2022

৯১ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD