1. sm.khakon@gmail.com : bkantho :
জামালপুরে পুলিশের অভিযানে বিদেশি মদসহে আটক ২ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জামালপুরে পুলিশের অভিযানে বিদেশি মদসহে আটক ২

মোঃ ছামিউল ইসলাম, জামালপুর
  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
জামালপুরে পুলিশের অভিযানে বিদেশি মদসহে আটক ২
জামালপুর সদর থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। জামালপুরে পুলিশের অভিযানে ২৪০ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
১৮ (অক্টোবর) বুধবার সকালে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা অভিযান চালায়।
এসময় পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে একটি পিক-আপ তল্লাশি চালিয়ে ২৪০ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করে পুলিশ । আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের  বখতিয়ার হোসেনের ছেলে আনছার আলী (৩৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পাথরের চর গ্রামের শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০) ।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতায় আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
19 October 2023

জামালপুরে পুলিশের অভিযানে বিদেশি মদসহে আটক ২

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD