1. sm.khakon@gmail.com : bkantho :
BHRC ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

BHRC ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যেগে ঢাকায় ৩১ মার্চ ২০২৩ বিকেলে মানবাধিকার বিষয়ক আলোচনাসভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

BHRC ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মানবতাবাদি মোয়াজ্জেম হোসেন মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্ব বরেণ্য মানবাধিকার কর্মী International Human Rights Commission-IHRC এর International Secretary General এবং BHRC’র প্রতিষ্ঠাতা Dr. Saiful Islam Dildar।

BHRC’র প্রতিষ্ঠাতা ড. সাইফুল ইসলাম দিলদার তার বক্তব্যে উল্লেখ করেন, সকল ধর্মগ্রন্থে যথাক্রমেঃ পবিত্র আল কোরআন, পবিত্র বাইবেল, পবিত্র গীতা এবং পবিত্র ত্রিপিটকে বারবার মানবতার সেবা করার কথা বর্ণিত রয়েছে।

তিনি বলেন, আজ থেকে ১৪শত বছর পূর্বে নবী করিম হযরত মুহাম্মদ (স) এর বিদায় হজের ভাষণ, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদ এবং ১৯৭২ সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বাংলাদেশের পবিত্র সংবিধানের বক্তব্য একই।

জাতিসংঘের সিদ্ধান্তের শতশত পূর্বে বিদায় হজ ভাষণের এই মানবাধিকার সনদ বর্ণিত হয়েছে। ড. দিলদার তার বক্তব্যে আরও বলেন, মুসলমানদের রোজা রাখা মানবদেহের জন্য সুফল বয়ে আনে। ইতিমধ্যে জাপানের বিজ্ঞানী রোজায় মানুষের দৈহিক উপকারিতার উপর ব্যাখ্যা দিয়ে বিশে^র সর্বোচ্চ সম্মানিত নোবেল পুরস্কারে বিজয়ী হন। তিনি আরও বলেন, মুসলিম ধর্ম অনুশাসনে প্রতিটি ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়টি সম্পৃক্ত রয়েছে। যেমন ধর্মীয় অনুশাসন নামাযে শারীরিক সুস্থতা নিশ্চিত করে।

রোজায় বৈজ্ঞানিকভাবে মানবদেহের অসংখ্য রোগের নিরাময়ের কাজ করে, যাকাত মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দিয়েছে, যাকাত শব্দের বিস্তারিত বর্ণনা করতে গেলে মানবাধিকার বাস্তবায়ন করার বিষয়টি বর্ণিত আছে এবং হজ মানুষকে স্মরণ করিয়ে দেয়  যে, এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তাকে তোমরা স্মরণ কর, আল্লাহ রাব্বুল আলামীন হচ্ছে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তাঁকে বৃহত্তর পরিসরে স্মরণ করাই হচ্ছে হজ।

BHRC’র প্রতিষ্ঠাতা তার বক্তব্যে আরও বলেন, প্রতিটি মুসলমানের জন্য ফরজ আদায় যেমন তার দায়িত্বের কর্তব্যের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে অবশ্যই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। নামাজ সহ ধর্মীয় আচার—আচরণ পালন যেমন নিজ দায়িত্ব কর্তব্যের অন্তর্ভুক্ত, তেমনি মানুষের জীবদ্দশায় মানবাধিকার কার্যক্রম পরিচালনা করা তার দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে।

ঢাকা মহানগর পশ্চিম শাখার নির্বাহী সভাপতি এবং BHRC সদর দপ্তরের ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন BHRC’র ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি আক্তারুজ্জামান বাবুল,  BHRC’র ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ রুহুল আমিন, ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ—সভাপতি এবং সাবেক উপ—সচিব মোঃ আব্দুস সামাদ, সহ—সভাপতি মোহাম্মদ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক হাফিজ উল্লাহ খান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক অধ্যাপক নেছার উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নূরে আলম মুন্সী, রূপগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এবং বিশেষ প্রতিনিধি ঢালী মোঃ সুমন মিয়া মাষ্টার প্রমুখ।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
01 April 2023

BHRC ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD