
হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় মুফতি মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। ডারউইনের মতবাদ শিক্ষা দেয়া হচ্ছে, মানবজাতীকে বানর থেকে রুপান্তর বলে শিক্ষা দেয়া হচ্ছে, মানুষ যে আল্লাহর সৃষ্টি সেটাই অস্বীকার করা হচ্ছে।
মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা ব্যবস্থায় সমানতরালে নাস্তিক্যবাদ ঢুকিয়ে দেয়া হচ্ছে। মাদ্রাসার কোনো কোনো বইয়ে এমন সব ছবি ছাপানো হচ্ছে যা রীতিমতো দৃষ্টিকটু। তিনি পরবর্তী প্রজন্মকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মোস্তাফিজুর রহমান আজহারী বলেন- সন্তান জন্মের পূর্বে এবং পরে পিতা মাতার অনেক হক রয়েছে। সন্তান জন্মের পূর্বের হক হল অনাগত সন্তানের জন্য নেক দোয়া করা, নেক সন্তান কামনা করা। গর্ভাবস্থায় মায়ের প্রতি সন্তানের হক হল তিনি নিয়মিত নামাজ কালাম পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন।
সন্তান জন্মের পরই বাবা বা অভিভাবকের দায়িত্ব হল সন্তানের দুই কানে আযান ও ইকামত শুনিয়ে দেবেন। তাতে শয়তান দুরে সরে যা, সন্তান অনেকটাই নিরাপদ থাকে। সন্তানের একটি সুন্দর ইসলামী নাম রাখা পিতা মাতার প্রতি সন্তানের হক, ৭ দিনের দিন আকিকা করা সন্তানের প্রতি মা বাবার হক, চুল মুন্ডন করা সুন্নত, চুলের সমান পরিমান রৌপ্য দান করা সুন্নত।
সন্তান যখন কথা বলা শিখবে তখন আকডুম বাকডুম না শিখিয়ে আল্লাহ রাসুলের কথা শুনানো ও বলানো বাবা মার প্রতি সন্তানের হক, কথা বলা শিখে গেলে তাকে আল্লাহ রাসুলের ভয় অন্তরে প্রবেশ করিয়ে দিতে হবে। ৭ বছর বয়স থেকে নামাজ শিক্ষা দিতে হবে, ১০ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দিতে হবে। সন্তানের এসব হক পালন করলে সন্তানরা সুসন্তান হবে। তিনি সন্তানদের হক আদায়ে সকলের প্রতি আহবান জানান।
এম এ মজিদ, হবিগঞ্জ, ১৬ ডিসেম্বর ২০২২,
০১৭১১-৭৮২২৩২
Designed by: Sylhet Host BD
Leave a Reply