1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা নিহত ৩,আহত ৮ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা নিহত ৩,আহত ৮

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আট জন ।সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান,চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসটি ঝাঐল ওভার ব্রিজের উপর পৌঁছলে ঢাকা থেকে নাটোরগামী মাইক্রোবাসটির মুখোমুখী ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে ওভার ব্রিজের রেলিংয়ের উপর আছড়ে পড়ায় মাইক্রোবাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং ৮ জন গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়েই আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ৩ জনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫)। আহত ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের মশিউর রহমানের দুই ছেলে নাফি (৬) ও সাফি (৪), একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুর গ্রামের ওহেদুলের ছেলে নুরুল (৩০), একই থানার রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫), ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭) ও মানিকগঞ্জ জেলার আব্দুল হালিমের ছেলে রফিক (৪০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
04 October 2022

সিরাজগঞ্জে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা নিহত ৩,আহত ৮

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD