1. sm.khakon@gmail.com : bkantho :
সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ছবিঃ বাংলা কণ্ঠ
সারাদেশে ন্যায়ে সিরাজগঞ্জের বিএনপি, জামায়াতের মদদপুষ্ট সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সয়দাবাদ ইউনিয়ন অাওয়ামীলীগের সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠনের জেএমবি কর্তৃক একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
বুধবার (  ১৭ আগস্ট) বিকালে মুলিবাড়ি চেকপোস্টে সয়দবাদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কড্ডার মোড় মিয়া বাড়ী মার্কেটের শেষ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল এবং সঞ্চালনা করেন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নবীদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান।
তিনি বলেন,২০০৫ সালের এই দিনে সারাদেশে বিএনপি, জামায়াতের মদদপুষ্ট জঙ্গি সংগঠন কর্তৃক দেশের ৬৩ জেলায় একই সময়ে নৃশংস এ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন। একযোগে ঘৃন্য, নারকীয় সিরিজ বোমা হামলা ও বিএনপি জামায়াতের নৈরাজ্যে দেশব্যাপী পরিকল্পিত এ হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে,সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক রিগ্যান তালুকদার,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদ আহমেদ মিঠু,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মাসুদসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
16 August 2022

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD