1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জে ছয় বছর পর দখলমুক্ত কোটি টাকার বাড়ি - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে ছয় বছর পর দখলমুক্ত কোটি টাকার বাড়ি

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ছয় বছর পর দখলমুক্ত কোটি টাকার বাড়ি

হবিগঞ্জে ছয় বছর পর তিল তিল করে গড়ে তোলা কোটি টাকা মূল্যের বাসা দখলমুক্ত করলেন আমেরিকা প্রবাসী জাহির উদ্দিন চৌধুরী।  রবিবার (১৭ নভেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে এ বাসা দখলমুক্ত করা হয়।

আমেরিকা প্রবাসী জাহির উদ্দিন চৌধুরী জানান, হবিগঞ্জ হসপিটাল প্রাঃ লিঃ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন ধরে আনুমানিক ৮ শতকের ৩’তলা বাসাটি দখল করে রেখেছিল একটি চক্র। শুধুমাত্র ভাড়ানামা দিয়ে বাসাটি জোর দখল করে রেখেছিল তারা।

এর আগে গত কয়েক বছর ধরে দখলমুক্ত করতে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে একাধিকবার লিখিতভাবে জানালেও দলীয় প্রভাব বিস্তার করে জোর করে বাসাটি দখল করে রেখেছিল চক্রটি।

গত ছয় বছরে আনুমানিক ৭০ লাখ টাকা বাসা ভাড়া জমা হয়েছে দখলকারী চক্রটির কাছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
17 November 2024

হবিগঞ্জে ছয় বছর পর দখলমুক্ত কোটি টাকার বাড়ি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD