বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জেলা

নারায়ণগঞ্জে মা-মেয়ে বাসায় খুন

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ১২:৩৪
Facebook WhatsApp

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ এক যুবক ও এক নারীকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, ওই যুবক দুজনকে কুপিয়ে ও জখম করে হত্যা করেছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ৬তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। দুজনের মধ্যে একজনের লাশ মেঝেতে ও অপরজনের লাশ অর্ধেক খাটের উপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, মা ও মেয়েকে খুন করা হয়েছে। আমরা দুজনকে আটক করেছি। নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

01 March 2022

নারায়ণগঞ্জে মা-মেয়ে বাসায় খুন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...