
সরকারের পদত্যাগ, ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে তৃতীয় দফায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খম রকিবুল হাসান রতন, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের কালিবাড়ি বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করে সাধারণ
জনগণের উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে শ্লোগান দেন ও ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার এবং ১০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সবুজ,টিটু, তানজিন,হাসিব,সোহেল রানা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply