1. sm.khakon@gmail.com : bkantho :
 নারায়নগঞ্জের লোকনাথ মন্দির পায়ে হেটে পরিদর্শনে হবিগঞ্জের ২ শতাধিক ভক্ত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

 নারায়নগঞ্জের লোকনাথ মন্দির পায়ে হেটে পরিদর্শনে হবিগঞ্জের ২ শতাধিক ভক্ত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

মহাযোগী ত্রিকালদর্শী ব্রম্মজ্ঞ পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর নারায়ণগঞ্জের সোনারগাঁও এ অবস্থিত মন্দির দর্শনে যান সিলেট বিভাগের সুনামগঞ্জ,জগন্নাথপুর,হবিগঞ্জ,নবীগঞ্জ,বানিয়াচং,শায়েস্তাগঞ্জের প্রায় ২ শতাধিক লোকজন।

গত ২ নভেম্বর বৃহস্পতিবার ভোরে নবীগঞ্জ আক্রমপুর লোকনাথ মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে পায়ে হেটে বারুদী লোকনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওয়া হন লোকনাথ ভক্তরা।

পথিমধ্যে আদ্যপাশা লোকনাথ মন্দির,মাধবপুর কালীবাড়ী মন্দির,ভৈরভ দূর্গাবাড়ী,বেলানগর চিনিশপুর কালীমন্দির,মাদবদী রাধাকৃষ্ণ মন্দির হয়ে বারুদী লোকনাথ মন্দিরে পৌছেন তারা ৭ নভেম্বর  মঙ্গলবার দুপুরবেলা আড়াইটায়।

প্রদীপ কর সাধুর সার্বিক ব্যবস্থাপনায় পদব্রজে মন্দির দর্শনের টীমে ছিলেন,দিগেন সাধু,সজীব সাধু,সুজিত পাল,অখিল দাশ,শংকর দাশ,সুমন ভট্টাচার্য্য,সবুজ সাধু,নয়ন ভট্টাচার্য্য,বিপুল দাশ,রকি দাশ,উত্তম দাশ,রাজমোহনসহ ভক্তবৃন্দরা একযোগে যাত্রা শুরু করেন।

ভক্তদের বিশ্বাস তার প্রতিবছর কার্তিক মাসে পদব্রজে মহাযোগী ত্রিকালদর্শী পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার মন্দির নারায়নগঞ্জের বারুদী আশ্রম দর্শন করে বাবার সান্নিধ্যে লাভ করতে পারবেন তারা।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
08 November 2023

 নারায়নগঞ্জের লোকনাথ মন্দির পায়ে হেটে পরিদর্শনে হবিগঞ্জের ২ শতাধিক ভক্ত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD