
মহাযোগী ত্রিকালদর্শী ব্রম্মজ্ঞ পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর নারায়ণগঞ্জের সোনারগাঁও এ অবস্থিত মন্দির দর্শনে যান সিলেট বিভাগের সুনামগঞ্জ,জগন্নাথপুর,হবিগঞ্জ,
গত ২ নভেম্বর বৃহস্পতিবার ভোরে নবীগঞ্জ আক্রমপুর লোকনাথ মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে পায়ে হেটে বারুদী লোকনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওয়া হন লোকনাথ ভক্তরা।
পথিমধ্যে আদ্যপাশা লোকনাথ মন্দির,মাধবপুর কালীবাড়ী মন্দির,ভৈরভ দূর্গাবাড়ী,বেলানগর চিনিশপুর কালীমন্দির,মাদবদী রাধাকৃষ্ণ মন্দির হয়ে বারুদী লোকনাথ মন্দিরে পৌছেন তারা ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরবেলা আড়াইটায়।
প্রদীপ কর সাধুর সার্বিক ব্যবস্থাপনায় পদব্রজে মন্দির দর্শনের টীমে ছিলেন,দিগেন সাধু,সজীব সাধু,সুজিত পাল,অখিল দাশ,শংকর দাশ,সুমন ভট্টাচার্য্য,সবুজ সাধু,নয়ন ভট্টাচার্য্য,বিপুল দাশ,রকি দাশ,উত্তম দাশ,রাজমোহনসহ ভক্তবৃন্দরা একযোগে যাত্রা শুরু করেন।
ভক্তদের বিশ্বাস তার প্রতিবছর কার্তিক মাসে পদব্রজে মহাযোগী ত্রিকালদর্শী পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী বাবার মন্দির নারায়নগঞ্জের বারুদী আশ্রম দর্শন করে বাবার সান্নিধ্যে লাভ করতে পারবেন তারা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply