জামালপুরে বন্য হাতির আক্রমন রোধে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক
প্রেস বিজ্ঞপ্তি
শুক্রবার, ১৯ মে, ২০২৩
১২০
বার পড়া হয়েছে
জামালপুরে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠক ১৮ মে সকালে অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনুপ্রবেশ বন্ধ এবং বন্য হাতির আক্রমন থেকে জালমাল ও ফসল রক্ষায় বিজিবি ও বিএসএফ এক সাথে কাজ করার উপর গুরুত্বরোপ করা হয়।
এ ছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারিদের প্রতিবন্ধকতা বন্ধসহ তাদের সচেতনতার বিষয়েও আলোকপাত করা হয়। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ, বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
Leave a Reply