1. sm.khakon@gmail.com : bkantho :
বিএনপি নেতা জি কে গউছের বোনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিএনপি নেতা জি কে গউছের বোনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

হবিগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
বিএনপি নেতা জি কে গউছের বোনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত‍্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের বড় বোন আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু শুক্রবার রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। অলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু একজন পরহেজগার ও দানশীল মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় আলহাজ্ব মকসুদুন্নেছা মিনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক মো: তাইফুল ইসলাম টিপু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
01 April 2023

বিএনপি নেতা জি কে গউছের বোনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD