1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জে বাবার সামনে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্র সিফাত রহমানের - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাবার সামনে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্র সিফাত রহমানের

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বাবার সামনে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্র সিফাত রহমানের
সিরাজগঞ্জে অটোরিক্সার ধাক্কায় মো. সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেল যোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিক্সা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিক্সাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিত্বে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
07 February 2023

সিরাজগঞ্জে বাবার সামনে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্র সিফাত রহমানের

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD