1. sm.khakon@gmail.com : bkantho :
শায়েস্তাগঞ্জে সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের ভুলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার গাড়িবহর রেলক্রসিংয়ে আটকা পড়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ রায় পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগেই সতর্ক করা হয়েছিল শেখ রেহানার গাড়িবহর রেলক্রসিং পার হলে সড়কপথের সিগন্যাল নামানোর জন্য। কিন্তু কর্তব্যরত মাস্টার পারাবত ট্রেনের সময় হয়ে যাওয়ায় সিগন্যাল নামিয়ে সড়কপথ বন্ধ করে দেন। যে কারণে শেখ রেহানার গাড়িবহর রেলক্রসিংয়ে আটকা পড়ে। এজন্য কর্তব্যে অবহেলার কারণে সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ রায় পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১ জানুয়ারি ব্যক্তিগত সফরে শেখ রেহানা কালনী এক্সপ্রেস ট্রেনে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে সড়কপথে বাহুবল উপজেলার দি প্যালেস রিসোর্টে যান। সেখানে যাওয়ার পথে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন চলে এলে উপজেলার লস্করপুর রেল গেইটে সিগন্যালে আটকা পড়ে শেখ রেহানার গাড়িবহর। কর্তব্যে অবহেলার কারণে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
04 January 2023

শায়েস্তাগঞ্জে সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD