1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সবুজ আবারও পুলিশের হাতে গ্রেফতার - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সবুজ আবারও পুলিশের হাতে গ্রেফতার

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদের গলির রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সংঘর্ষের মামলায় গ্রেফ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদের গলির রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সংঘর্ষের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতার করা হয়েছে বলে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সূত্র জানিয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজকে ২০২১ সনের ২৯ সেপ্টেম্বর তারিখে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করলে দীর্ঘ সাড়ে ১০ মাস কারাভোগের পর মাত্র মাস দুই আগে সে জামিনে মুক্তি লাভ করে।

দীর্ঘ কারাভোগের পর কারামুক্তির দুইমাস যেতে না যেতেইে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মেধাবী ছাত্রনেতা জুনায়েদ হোসেন সবুজকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বেগম

রুমানা মাহমুদ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সিরাজগঞ্জ জেলা স্বেছাসেবক দলের সভাপতি আনোয়ার

হোসেন রাজেশ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কায়ছার পারভেজ কাজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
19 October 2022

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সবুজ আবারও পুলিশের হাতে গ্রেফতার

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD