1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট-এর রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ফখরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার শিক্ষক - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট-এর রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ফখরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার শিক্ষক

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট-এর রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ফখরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার শিক্ষক
হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট-এর রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ফখরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার শিক্ষক। ছবিঃ বাংলা কণ্ঠ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী উডব্যাজার ,উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ’ শ্রেষ্ঠ রোভার শিক্ষক’ নির্বাচিত হয়েছেন এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

উপজেলা, পর্যায়ে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ৭টি ক্যাটাগরীতে, জেলা পর্যায়ে ৬টি ক্যাটাগরীতে এবং বিভাগীয় পর্যায়ে ৫টি ক্যাটাগরীতে, শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি), শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি), শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক অ্যাওয়ার্ড অর্জন করেন।

ফখরুল ইসলাম চৌধুরী হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রনিক্স বিভাগের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধানের হিসেবে কর্মরত রয়েছেন ।শিক্ষকতা ও অন্যান্য কার্যক্রমের সার্বিক মূল্যায়নে তঁকে ২০২০-২১ সালের জন্য শুদ্বাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

২০১৮-২০১৯ এবং ২০২০-২০২১ সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার ,জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটস থেকে ২০১৭ সালে ” ন্যাশনাল সার্টিফিকেট ’ এবং ২০২০ সালে ” মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

ফখরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটিতে জেলা রোভার স্কাউট লিডার হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন।তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কামারগাও চৌধুরী পরিবারের মরহুম নূরুল ইসলাম চৌধুরী ও সৈয়দা আজিমুন্নেছার পুত্র। স্কাউটিং হলো জীবনের জন্য শিক্ষা। বিশ^ব্যাপী স্কাউটিং এর একটি শ্লোগান আছে, তা হালো ÒCreating a Better World” শিশু কিশোর ও যুব বয়সী ছেলে-মেয়েদের ক্রমোন্নতিশীল প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিং বিশ^ব্যাপী স্বীকৃত একটি অনন্য শিক্ষামূলক আন্দোলন।

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন্সী দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্পের মাধ্যমে স্কাউটিং কার্যক্রম শুরু করেন। সম্প্রতি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদেরকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার ও অতিরীক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)  দেবজিৎ সিংহ। সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
16 August 2022

হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট-এর রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ফখরুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার শিক্ষক

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD