1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দিতে ট্রাকের ধাক্কায় আহত ৬, - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দিতে ট্রাকের ধাক্কায় আহত ৬,

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দিতে ট্রাকের ধাক্কায় আহত ৬,
ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে ট্রাকের ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। আশংকাজনকভাবে ৪ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-০৩৩৫) ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে সিএনজি অটোরিক্সা থেকে যাত্রী নামানোর সময় সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি রাস্তার পাশে থাকা দোকান-ঘরে প্রবেশ করে। ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী, পথচারী, চানাচুর বিক্রেতা, ভিক্ষুকসহ ৬ জন লোক গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২ জনকে নবীগঞ্জ হাসপাতাল ও গুরুত্বর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শ্রমিকরা ট্রাকটিকে আটক করলেও সু-চতুর চালক পালিয়ে যায়। এসময় মহাসড়কে যান চলাচল ১৫ মিনিট বন্ধ থাকে। খবর পেয়ে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতরা হলেন, নবীগঞ্জের রুস্তুপুর গ্রামের সিএনজি চালক রুবেল মিয়া (২৫), ভিক্ষুক বোয়ালজুর গ্রামের গেদা মিয়া (৬০), কাজীর বাজার এলাকার সিএনজি চালক সুয়েব,  মার্কুলির অজ্ঞাত একজন ও বানিয়াচংয়ের একজন যাত্রী।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, স্থানীয়দের মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে। তবে, ট্রাকটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD