1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সূধীজনের মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে নবাগত ইউএনও’র সাথে সূধীজনের মতবিনিময়

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
নবীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনীতিবিদ, সুশীল সমাজ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর সোমবার বিকেল ৩ টায় নবীগঞ্জ  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্টিত  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক সেলিম,নবাগত ইউএনও অনুপম দাস অনুপ,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহীন দেলোয়ার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক,আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,
সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ,সাবেক সাধারন সম্পাদক মো: আলমগীর মিয়া,ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা, শাহরিয়াজ নাদির সুমন,হাবিবুর রহমান,প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না,শিক্ষক রাহেলা খানম,ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম,প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ,সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,ইউপি সদস্য শামসুন্নাহার বেগম প্রমূখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ নবীগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে এবং  উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
10 October 2023

নবীগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সূধীজনের মতবিনিময়

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD