1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
  4. yun_11@wp2shell.invalid : yun_11 :
লাখাইয়ে গাঁজা সেবীকে উভয় দন্ডে দন্ডিত : ১৫০ পিছ ইয়াবা উদ্ধার - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

লাখাইয়ে গাঁজা সেবীকে উভয় দন্ডে দন্ডিত : ১৫০ পিছ ইয়াবা উদ্ধার

মহসিন সাদেক লাখাই (হবিগঞ্জ)
  • শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

লাখাইয়ে অভিযান চালিয়ে গাঁজা সহ রাজা মিয়া (৬৫)নামে গাঁজাসেবীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্থানীয় বুল্লাবাজার থেকে তাকে আটক করা হয়।

পরে ইউএনও নাহিদা সুলতানা মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
রাজা মিয়া সদর উপজেলার ধল গ্রামের মৃত সিকান্দার মিয়ার ছেলে।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর এবং এসআই শৈলেন।

এদিকে একই দিন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্ সহ অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রামের জুনু মিয়ার ছেলে ছালেক মিয়া কে ১৫০ পিস ইয়াবা সহ আটক করে লাখাই থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে যানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা ওসি মোঃ নুনু মিয়া।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD