1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
নবীগঞ্জে দর্জি প্রশিক্ষের সমাপনী অনুষ্টানে সনদ ও সেলাই মেশিন প্রদান - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নবীগঞ্জে দর্জি প্রশিক্ষের সমাপনী অনুষ্টানে সনদ ও সেলাই মেশিন প্রদান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জে দর্জি প্রশিক্ষের সমাপনী অনুষ্টানে সনদ ও সেলাই মেশিন প্রদান
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হবিগঞ্জ মিতালী টেকনিক্যাল সেন্টারের উদ্যোগে  ২ মাস মেয়াদী দর্জি প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্টান ৭ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের  মিলানায়তনে অনুষ্টিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে  এবং মিতালী টেকনিক্যাল সেন্টারের পরিচালক আব্দুল আউয়ালের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,বর্তমান সহ-সভাপতি মোঃ কবির মিয়া,প্রশিক্ষক তাহমিনা আক্তার,হাসনা আক্তার,লিপি আক্তার,শাহ রোজিনাসহ অন্যান্য  নেতৃবৃন্দ।  এ সময় মিতালি টেকনিক্যাল সেন্টারের প্রশিক্ষকসহ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন,লাকী পাল,রিয়া সরকার।  প্রশিক্ষন কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অর্জনকারী রিয়া সরকারকে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ এর পক্ষ থেকে ১ টি সেলাই মেশিন প্রদান করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD