1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে
নবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন
নবীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
৮ আগষ্ট  মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ ও অসহায় দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ওসি মোঃ ডালিম আহমেদ। অন্যার মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাংগঠনিক সম্পাদক  রিজভী আহমেদ খালেদ,, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,
 শিক্ষা অফিসার মোঃ সাদেক খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, মিন্টু চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
09 August 2023

নবীগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD