1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বানিয়াচংয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে বুধবার (৯ আগষ্ট) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধূরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, এরশাদ আলী, বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপজেলার ১৫ টি ইউনিয়নের ৭৫ গ্রুপের মধ্যে বিনামূল্যে টিন, হ্যান্ড স্প্রে, পাওয়ার স্প্রে ও ফিতা পাইপ বিতরণ করা হয়।

এছাড়া, প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগসহ আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD