1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

ডেস্ক নিউজ
  • সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু। ছবিঃ সংগৃহীত

বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ সোমবার বিকেলে ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

এ জনসমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত এই এলাকার রাস্তার দু’পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় মিছিল আসছে। তবে থেমে থেমে যান চলাচল করছে। নেতাকর্মীরা শো ডাউন ও মিছিল করে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল করে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।

সমাবেশ শুরুর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। তখনো মিছিলে আসতে থাকে। তবে তা এখন আর নেই। চারটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, এনডিএম একই কর্মসূচি পালন করছে।

সমাবেশে কেন্দ্র করে জনসমাবেশ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD