1. sm.khakon@gmail.com : bkantho :
কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : এমপি মজিদ খান - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : এমপি মজিদ খান

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে
কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : এমপি মজিদ খান

হবিগঞ্জ -২ আসনের মাননীয় সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।

এ সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ করছে। দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে। শেখ হাসিনার সরকার কৃষকদের সহায়তায় বদ্ধপরিকর।

সরকার বিশ্বাস করে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইঞ্চি জমি আবাদ করতে হবে।শনিবার (১৭ জুন) বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার  পদ্মসন সিংহ’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃএনামুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর মিয়া, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন,  রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষানীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
18 June 2023

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার : এমপি মজিদ খান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD