1. sm.khakon@gmail.com : bkantho :
বাহুবলে পাহাড় কেটে চলছে অবৈধবালু উত্তোলন, ধ্বংসের পথে পরিবেশ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বাহুবলে পাহাড় কেটে চলছে অবৈধবালু উত্তোলন, ধ্বংসের পথে পরিবেশ

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
বাহুবলে পাহাড় কেটে চলছে অবৈধবালু উত্তোলন, ধ্বংসের পথে পরিবেশ

নদীর মতো পাহাড় কেটেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দীর্ঘদিন যাবত অভিনব পদ্ধতিতে একটি সিন্ডিকেট বিভিন্নস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এবং নির্বিচারে ধ্বংস করে পাহাড়।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দি প্যালেস লাক্সারী রিসোর্ট সংলগ্ন নিপু রাবার বাগান থেকে অভিনব পদ্ধতিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে পাহাড় কেটে তোলা হচ্ছে বালু।যা গাড়ি দিয়ে পুটিজুরী পুলিশ ফাঁড়ির সামন দিয়েই নিয়ে আসছে বালু ব্যবসায়ী। পুটিজুরী এলাকার জব্বার মিয়া নামের এক ব্যক্তি জানান, অনেকদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে ছড়া, পাহাড় ও কৃষিজমি কেটে বালু উত্তোলন করে আসছে। যা আইনত সম্পূর্ণ অবৈধ। এতে আশেপাশের কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশ বিপর্যয় ঘটছে। তিনি জানান, একদিকে অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলন ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। দীর্ঘ কয়েক বছর ধরে চক্রটি পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছে।

তিনি আরো বলেন, স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে বালু খোকোরা ইচ্ছে করেই অভিযান পরিচালনা করিয়ে ৫০ হাজার টাকা দিয়ে দেয়,সব মাফ পেয়ে যায়। তাদের ড্রেজার মেশিন পাইপ অক্ষত থাকে,কোন সমস্যা হয় না। পরে আবারো কৌশলে পাহাড় কেটে বালু উত্তোলন করে পাচার করেন। থেমে থাকে না বালু উত্তোলন ও পাচার। তবে, বনবিভাগের নীরবতা পালন করায় বালু পাচার বেশি হচ্ছে, আর এ বিষয়ে প্রশাসনকে দায়ী করছেন এলাকাবাসী।

দীর্ঘ কয়েক বছর যাবৎ এখান থেকে বালু উত্তোলন করার কারনে বাগানের কৃষি ঠিলাগুলো নদীর ন্যায় পরিনত হয়েছে। তিলে তিলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে রূপাইছড়া রাবার বাগানের উচু ঠিলাগুলো। আর এসব বালু খেকোদের টার্গেট রূপাইছড়া রাবার বাগানের ঠিলাগুলো ধ্বংসকরা। উপজেলার পুটিজুরী ইউনিয়নের কুমেদপুর গ্রামের বাসিন্দা, ইংল্যান্ড প্রবাসি শাহ আহমেদুর রহমান সুফি’র মালিকানাধীন নিপু রাবার বাগান নামক এ বাগান থেকে তারই পুত্র, ইংল্যান্ড প্রবাসি শাহ ওয়াহিদুর রহমান নিপু দেশে থাকা তার কিছু দলবল দিয়ে উত্তোলন করছে এ বালু। উত্তোলিত বালু ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী হাইস্কুল সংলগ্ন নিপুর প্রতিষ্ঠিত স্কুল শাহ জালাল উদ্দিন বোখারী স্কাইলাইন একাডেমি মাটে বালুগুলো স্তুপ করে রেখে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

ওই বাগানের পাহাড়ী এলাকায় বর্তমানে ৫/৬ টি ড্রেজার মেশিন বসিয়ে দিনে রাতে তোলা হচ্ছে সেখানের বালু। বাহুবল উপজেলা প্রশাসন এ পর্যন্ত কয়েকবার এ চক্রটিকে জরিমানা করার পরও তাদের বালু উত্তোলন বন্ধ হচ্ছেনা। স্থানীয়দের দাবী, প্রশাসন ম্যানেজ করেই চলছে এ অবৈধ বালু ব্যাবসা।প্রশাসন হাতেনাতে পেয়েও ৪০/৫০ হাজার টাকা জরিমানা করে যাচ্ছে, কিন্ত মেশিন বা পাইপ কিছুই ধ্বংস বা জব্দ করছেনা।

এতে বুঝা যাচ্ছে, প্রশাসন ম্যানেজ করেই চলে এ বালু ব্যাবসা। শুধু পুটিজুরী এলাকাই নয় মিরপুরের দক্ষিনাঞ্চল মহাশয়ের বাজার এলাকায় মরা খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। রশিদপুর দ্বারাগাও এলাকা থেকেও তোলা হচ্ছে এ বালু। এ বিষয়ে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রুহুল আমিন বলেন, আমার জানামতে এখানে বালু উত্তোলন বন্ধ রয়েছে। যদি সত্যি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়ে থাকে তাহলে আমরা দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ফোন রিসিভ করেন নি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
05 April 2023

বাহুবলে পাহাড় কেটে চলছে অবৈধবালু উত্তোলন, ধ্বংসের পথে পরিবেশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD