1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উত্তম কুমার পাল হিমেল,(নবীগঞ্জ)হবিগঞ্জ
  • শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের ফুলতলী বাজারের নিকটে গাড়ীর চাপায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী সুবেদ মিয়া(৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় সুবেদ মিয়া ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে মটর সাইকেল ( সিলেট ল ১১-৬৮৩২) ফুলতলী বাজার থেকে ইনাতগঞ্জ আসছিলেন। এ সময় সিলেট  থেকে আসা সুনামগঞ্জ এক্সপ্রেস( ঢাকা মেট্রো গ১১-৬৮৩২) বাসের  সাথে মুখোমুখি  সংঘর্ষ হয়। মটর সাইকেল আরোহী সুবেদসহ মটর সাইকেলটি গাড়ীর ভিতরে চলে যায়।    স্থানীয় লোকজন এগিয়ে এসে গাড়ীর নিচ থেকে সুবেদকে টেনে বের করেন। দুর্টনায় মটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।
 খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ  ঘটনা স্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত সুবেদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্টনার পর প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকলে  পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্টনা কবলিত বাস ও মটর সাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
 গোপলার বাজার তদন্ত কেন্দ্রের  ইনচার্জ সামছউদ্দিন খাঁন ও শেরপুর হাইওয়ে ওসি পরিমল চন্দ্র দেব দুর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
11 March 2023

নবীগঞ্জে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD