1. sm.khakon@gmail.com : bkantho :
প্রধানমন্ত্রী মিঠাইমনে পৌঁছেছেন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী মিঠাইমনে পৌঁছেছেন

ডেস্ক নিউজ
  • মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অভিযুক্ত ৪৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন। বেলা ১১টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সেখানে পৌঁছান।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে হাওরজুড়ে উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রীর সফর সূত্রে জানা যায়, মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পরে দুপুরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সাথে একই টেবিলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, দুপুরের খাবারে প্রধানমন্ত্রীর জন্য থাকবে হাওরের তরতাজা নানা প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত সুস্বাদু পনির।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রেজওয়ান আহাম্মদ তৌফিক আরো বলেন, ‘দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন আসছেন। ১৯৯৮ সালে যখন এসেছিলেন তখনকার হাওর আর বর্তমান সরকারের উন্নয়নের হাওরের পার্থক্য স্বচক্ষে দেখার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর এ হাওর সফর।’

তিনি বলেন, আমাদের হাওরে প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে সুধী সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে। ইতোমধ্যে অনেক লোকজন মাঠে চলে এসেছেন। মাঠের বাইরেও অবস্থান করছেন অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরো মানুষের সমাগম হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। প্রধানমন্ত্রী হাওরে আসছেন এটাই আমাদের বড় পাওয়া।

সুধী সমাবেশ শেষ করে আজ বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে মিঠামইন ত্যাগ করবেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
28 February 2023

প্রধানমন্ত্রী মিঠাইমনে পৌঁছেছেন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD