1. sm.khakon@gmail.com : bkantho :
আজ এইচএসসির ফল প্রকাশ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

আজ এইচএসসির ফল প্রকাশ

ডেস্ক নিউজ
  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
আজ এইচএসসির ফল প্রকাশ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হবে। বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে শিক্ষার্থীরা তিন উপায়ে জানতে পারবে তাদের ফলাফল। মুঠোফোনের ক্ষুদেবার্তা, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও তারা এই ফল জানতে পারবে।

গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www. dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েও রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া ফলাফল প্রকাশের পর খুদেবার্তার মাধ্যমেও জানা যাবে। এ জন্য প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার সকাল ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গত বছরের ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
08 February 2023

আজ এইচএসসির ফল প্রকাশ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD