1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে গলায় ফাঁস কলেজ ছাত্রীর আত্মহত্যা - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে গলায় ফাঁস কলেজ ছাত্রীর আত্মহত্যা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
নবীগঞ্জ ৪ সন্তানের জননীর আত্মহত্যা
ফাইল ছবি
নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের  মুক্তি রানী সূত্র ধর (১৮) নামে কলেজপড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে ইনাতগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যসমত গ্রামের স্বরধন সূত্র ধরের মেয়ে। মুক্তি রানী সূত্রধর ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্বজনরা জানান,১৯ জানুয়ারি  বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে মুক্তি  তার রুমে যায়। এরপর পরিবারের সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাসের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি পরিবারের স্বজনরা।
শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ নিজ বাড়িতে আসার পর বিকেলে দাহ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
21 January 2023

নবীগঞ্জে গলায় ফাঁস কলেজ ছাত্রীর আত্মহত্যা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD