বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা, লিড নিউজ

বানিয়াচংয়ে কাব ক্যাম্পুরী ২০২২ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩, ১০:১৮
Facebook WhatsApp

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ম বানিয়াচং উপজেলা কাব ক্যাম্পুরী ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ০২ জানুয়ারি সোমবার রাতে বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়। হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এর শুভ উদ্বোধন করার পাশাপাশি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বানিয়াচং উপজেলার সভাপতি পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন,স্কাউটস কমিশনার বিপুল ভূষন রায়, উপজেলা শিক্ষা অফিসার করিরুল ইসলাম,এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, দৈনিক আমার হবিগঞ্জের উপ-সম্পাদক রায়হান উদ্দিন সুমন, মডেল প্রেসক্লাবের সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, প্রভাষক ইমতিয়াজ আহমদ লিলু, শিক্ষক রুবেল আহমদ, ফারুক মিয়া, আব্দুল মতিন, সুরুজ আলী, শাহিনুর মিয়া, ফজল উল্লাহ খান, আবুল মনসুর তুহিন, স্কাউটস লিডার মতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি, ও শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের কাব শিক্ষার্থরা অংশ নেয়।

শুরুতেই প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও স্কাউটস প্রতকা উত্তোলনের মধ্যদিয়ে কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

02 January 2023

বানিয়াচংয়ে কাব ক্যাম্পুরী ২০২২ এর শুভ উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...