1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি আব্দুল মজিদ খান।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার ২দিন ব্যাপী বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে স্থাপিত মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপ-সচিব ফজলে এলাহী বাচ্চু, সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেবসহ বিভিন্ন কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

পরে অতিথিবৃন্দ মেলায় স্থাপীত স্টল গুলো পরিদর্শন করেন। মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যায়ের মোট ২১ টি স্টল অংশ নেয়। ২০ ডিসেম্বর মঙ্গলবার মেলার সমাপ্ত হবে।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
20 December 2022

বানিয়াচংয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD