1. sm.khakon@gmail.com : bkantho :
লন্ডনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সাথে প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময় - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

লন্ডনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সাথে প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময়

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
লন্ডনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সাথে প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময়

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক  সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে  যুক্তরাজ্যে বসবাসরত “প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মিদের এক মতবিনিময় সভা গেল বৃহস্প্রতিবার পূর্ব-লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় ।

প্রাক্তন ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি এ্যাডভোকেট শাহ ফারুক আহমদ এর  সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক  জামাল আহমদ খানের এর পরিচালনায় মতবিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি  সুলতান মাহমূদ শরীফ। মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   সৈয়দ সাজিদুর রহমান ফারুক ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সর্বজনাব ফয়জুল ইসলাম লস্কর,  আব্দুল আহাদ চৌধুরী, তারিফ আহমদ, আনসাসুল হক, এম এ করিম, সেলিম আহমদ  খান, আহবাব হোসেন আহাদ চৌধুরী বাবু, শাহ মোস্তাফিজুর রহমান  বেলাল, আহমদ ফখর কামাল,  আব্দুল রহিম শামীম, আব্দুল জলিল চৌধুরী, শহীদ আলী, ছাদ আহমদ ছাদ ,   ফয়জুর রহমান ফয়েজ, ফারুক মিজান রহমান, আহমদ হোসেন চৌধুরী নাজিম,,  আফসার খাঁন ছাদেক, বাবুল

হোসেন, জিয়াউল হক, সৈয়দ গোলাব আলী, সখী খাতুন হামিদা,  জে সি   এম করিম , নাজিম চৌধুরী  কামাল ফরহাদ, মিজান, শামীম আহমদ, জিয়াঊন রাজ্জাক আলতাফ চৌধুরী  প্রমুখ। অতিথিকে ফুল দিয়ে বরন করেন

সংগঠনের নেতাকর্মিরা।  এস এম জাকির হোসেন তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এলাকার উন্নয়নে ও দেশের স্বার্থে  পধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তশালী করতে সকলকে দলের জন্য কাজ করে যেতে হবে, তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাশীদের ভূমিকা রয়েছে। তাই প্রবাসীদের যে কোন প্রয়োজনে তিনি পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

 

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
30 October 2022

লন্ডনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সাথে প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময়

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD